আফজাল হোসেন বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি :

বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আমানাহ প্রকল্পের উদ্যোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রধান ব্রাঞ্চ অফিসে ব্রেকফাস্ট, ব্যবসা উন্নয়ন ও মাসিক পরিকল্পনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বারহাট্টা প্রধান ব্রাঞ্চ অফিসে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও প্রকল্প প্রধান (আমানাহ প্রকল্প), প্রধান কার্যালয়, ঢাকা মো. মিরাজ ভূঁইয়া

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এইচ. এম. এম. ইলিয়াস উজ্জামান, উপ-প্রকল্প প্রধান, ময়মনসিংহ ডিভিশন, আমানাহ প্রকল্প।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ. এম. আরিফ হাসান, সহকারী প্রকল্প প্রধান ও ইনচার্জ, নেত্রকোনা সার্ভিস পয়েন্ট, আমানাহ প্রকল্প।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোফাজ্জল হোসেন খান, সেলস ম্যানেজার ও ইনচার্জ, বারহাট্টা ব্রাঞ্চ, আমানাহ প্রকল্প।

সভাটি সঞ্চালনা করেন আনিছুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, আমানাহ প্রকল্প, বারহাট্টা, নেত্রকোনা।

এ সময় বক্তারা ব্যবসা উন্নয়নে আধুনিক পরিকল্পনা বাস্তবায়ন, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গ্রাহকদের আস্থা ও উন্নত সেবাই প্রতিষ্ঠানের সাফল্যের অন্যতম ভিত্তি।

সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, আমন্ত্রিত অতিথি এবং বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *