শামীম তালুকদার, নেত্রকোণা : নেত্রকোণা সদরে ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় এস এস সি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন এবং জেলায় ১ম স্হান অধিকার করেছে। এ বছর বিদ্যালয়টির ৬২১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ৫৫০ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৫৭ শতাংশ। এর মধ্যে ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করেছে। বিজ্ঞান শাখায় মোট ৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন শিক্ষার্থী, মানবিক শাখায় ২৯৬ জনের মধ্যে ২৪০ জন , ব্যবসা শাখায় ১৯ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।
উল্লেখ্য যে,এ শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য সুনাম অর্জন করে আসছে। কিন্তু এ বছরের ফলাফলে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষে।
বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগণ খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেত্রকোণা -২ (সদর – বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
