বর্তমানে আমাদের দেশের রাজনীতি তিনটি প্রধান প্রবণতার মধ্য দিয়ে এগোচ্ছে। প্রথমত,প্রচলিত রাজনৈতিক দলগুলোর পুনর্বিন্যাস; দ্বিতীয়ত,নতুন রাজনৈতিক ও সামাজিক শক্তির উত্থান এবং তৃতীয়ত,রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রচেষ্টা। এই তিনটি প্রবণতার পারস্পরিক সম্পর্কই আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা নির্ধারণ করবে।
বিশ্লেষকদের মতে,রাজনৈতিক প্রতিযোগিতা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে অনিশ্চয়তা জুলাই গণঅভ্যুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার হলো রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসা। বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন নিয়ে বিস্তৃত আলোচনা।
জুলাই সনদে অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্কার প্রস্তাব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন সামাজিক চুক্তির ভিত্তি তৈরির প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা সামনে এসেছে।
রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, গণঅভ্যুত্থানের পর সবচেয়ে কঠিন কাজ হলো ‘প্রাতিষ্ঠানিক রূপান্তর’। কারণ কোনো রাজনৈতিক আন্দোলন ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারে, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐকমত্য ও প্রশাসনিক সক্ষমতা ছাড়া সম্ভব নয়।ক্ষেত্রেও দেখা যাচ্ছে, রাজনৈতিক সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রশাসনিক জড়তা, রাজনৈতিক স্বার্থের দ্বন্দ্ব এবং ঐকমত্যের ঘাটতি সংস্কার প্রক্রিয়াকে ধীর করে দিয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানের অনেক প্রত্যাশা এখনো বাস্তব রূপ পায়নি।
জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হলো তরুণ প্রজন্মের রাজনৈতিক আত্মপ্রকাশ। স্বাধীনতার পর বিভিন্ন ছাত্র আন্দোলন রাজনৈতিক পরিবর্তনে ভূমিকা রাখলেও ২০২৪ সালের আন্দোলন নতুন প্রজন্মকে একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠা করেছে।
এই প্রজন্মের রাজনৈতিক বৈশিষ্ট্য কয়েকটি ক্ষেত্রে আলাদা- তারা দলীয় আনুগত্যের চেয়ে নীতিনির্ভর রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়; ডিজিটাল যোগাযোগ ও সামাজিক মাধ্যমকে রাজনৈতিক সংগঠনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে; জাতীয় সার্বভৌমত্ব, দুর্নীতি বিরোধিতা এবং জবাবদিহিকে রাজনৈতিক বৈধতার প্রধান শর্ত হিসেবে বিবেচনা করে; আন্তর্জাতিক রাজনীতি ও ভূরাজনৈতিক বাস্তবতা সম্পর্কে আগের প্রজন্মের তুলনায় বেশি সচেতন।
তবে আন্দোলনভিত্তিক রাজনৈতিক শক্তিকে দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তর করাই এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাসে বহু বিপ্লবী আন্দোলন এই রূপান্তরে ব্যর্থ হয়ে রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে গেছে। চলবে…..
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
