পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রিতী (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার প্রিতী উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া আক্তার তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। এ সময় তার বাবা রাস্তার দক্ষিণ পাশে শিশুটিকে রেখে উত্তর পাশের একটি দোকানে যান। একপর্যায়ে মারিয়া হঠাৎ রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে দৌড় দিলে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়া। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অটোরিক্সা ধাক্কায় নিহত শিশুর সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরাতহাল রিপোর্টর প্রস্তত করেন। অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *