নিজস্ব প্রতিবেদক: শিল্প, সংস্কৃতি ও মানবিক সংগঠন ‘মাটির মা ফাউন্ডেশন’ নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
আজ ১২ জুলাই (রবিবার) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটিতে শামীম তালুকদার-কে আহ্বায়ক এবং ওবায়দুল ইসলাম সাগর-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সানোয়ার উদ্দিন আকন্দ, মোঃ শিহাব উদ্দিন এবং মো: মনিরুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত এই আহ্বায়ক কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নেতৃত্বে আগামী ৩১ জুলাই নেত্রকোণা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে। একই সাথে ঐদিন একটি মনোজ্ঞ ‘বর্ষার কবিতাপাঠের আসর’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেত্রকোণায় শিল্প-সংস্কৃতির বিকাশ ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
