পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১০ নং নারান্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হিরনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাননীয় সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষে বাজার এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন সাবেক যুবদল সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্রাহাম লিংকন।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের চিত্র প্রত্যক্ষ করেন। পরিদর্শন শেষে তিনি আশ্বাস দেন যে, জনদুর্ভোগ লাঘবে সংসদ সদস্যের নির্দেশনায় দ্রুততম সময়ের মধ্যে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার কাজ শুরু করা হবে।
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন।
আব্দুর ছোবান সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, ১০ নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপি, নজরুল ইসলাম, সাবেক সদস্য, থানা বিএনপি, জনাব বাবুল খান, সাধারণ সম্পাদক, ১০ নং নারান্দিয়া ইউনিয়ন কৃষক দল ,সাদিকুর রহমান সবুজ, সভাপতি, ১০ নং নারান্দিয়া ইউনিয়ন যুবদল , আবু সাঈদ খান, সম্মানিত সদস্য, পূর্বধলা উপজেলা যুবদল ,মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক, নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক দল ,নবীজুল, সাধারণ সম্পাদক, নারান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ,আমিন ও খলিল, উদীয়মান ছাত্রদল নেতা।
এ সময় অন্যানের মধ্যে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই হিরনপুর বাজারে হাঁটু পানি জমে যায়, যার ফলে ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হয়। সংসদ সদস্যের পক্ষে এই দ্রুত পরিদর্শনে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান আশা করছেন।
