বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর, কাবিখা এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
শনিবার (২০ জুন) তিনি উপজেলার বাউসী, আসমা ও সদর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রকল্প সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি আলোচিত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়মের বিষয়ে তিনি বলেন, কৃষকদের তালিকা তৈরিতে যে অনিয়ম হয়েছে, তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ও যোগ্য কৃষকরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানান।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধিদের নিয়মিত তদারকি ও পরিদর্শনের মাধ্যমে উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান আরও বৃদ্ধি পাবে এবং অনিয়ম-দুর্নীতি কমে আসবে।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
