পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন মোঃ পলাশ মিয়া।
জানা যায়, তিনি পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের বাসিন্দা। তাঁর মরহুম পিতা মোঃ আব্দুর রাশিদ এবং মরহুমা মাতা মোছাঃ আনোয়ারা খাতুন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোঃ পলাশ মিয়া এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রাস্তাঘাট সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
এলাকাবাসীর মতে, মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে পলাশ মিয়া ইতোমধ্যে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
মোঃ পলাশ মিয়া বলেন, “মানুষের সেবা করতে পারলেই আমি মানসিক শান্তি পাই। সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ঘাগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পলাশ মিয়ার নাম ইতোমধ্যে আলোচনায় রয়েছে। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন বলে অনেকেই মনে করছেন।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রচার-প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মোঃ পলাশ মিয়াও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
