নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, সরকারবিরোধী ষড়যন্ত্র এবং যানবাহন ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।গত ১২ জুন পূর্বধলার ফাজিলপুর এলাকায় আসামিরা ঝটিকা মিছিল বের করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় সৈয়দ জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩৩ জন এজাহারনামীয় এবং ৩০/৩৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় একটি মামলা (মামলা নং- ২৪, তারিখ: ১৩/০৬/২০২৬) দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন,  মো: মাসুদ রানা (২২), লেটিরকান্দা ,  মো: শাহজাহান (৪৪), কাপাসিয়া, আতাউর রহমান (৪৫), জামাইকোনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগ, কেন্দ্রীয় কমিটি  সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম খোকন (৪৯), রাজপাড়া , মাজহারুল ইসলাম প্রিন্স (২৮), পূর্বধলা,  মো: হযরত আলী (৪৬), শালদিঘা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *