পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। গত বুধবার সন্ধ্যায় উপজেলা সদরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো সম্পূর্ণ বেআইনি। তারা অবিলম্বে শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এসব অপতৎপরতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে বক্তারা আইন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,ইশতিয়াক আহম্মেদ বাবু (যুগ্ম আহ্বায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপি) বিকাশ ঘোষ, মাসুদ ফকির, শফিক ও হেলিম  যুগ্ম আহ্বায়ক, পূর্বধলা উপজেলা যুবদল ,রাজীব আহম্মেদ  সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ, সাজু আহম্মদ  সদস্য সচিব, পূর্বধলা উপজেলা ছাত্রদল, সোলেমান কবীর পাপ্পু ও রিজন খান যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদল, নাজমুল হক নান্নু  সাবেক সদস্য, নেত্রকোনা জেলা ছাত্রদল, সাকিব খান  যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদল, সাব্বির আহম্মেদ ভারপ্রাপ্ত সভাপতি, পূর্বধলা সদর ইউনিয়ন ছাত্রদল, নুমান ফকির  সদস্য, পূর্বধলা উপজেলা ছাত্রদল, এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী মিছিলে অংশ নেন।

এর আগে, গত শুক্রবার (১২ জুন) সকালে শ্যামগঞ্জ-বিরিশির আঞ্চলিক মহাসড়কের ফাজিলপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করে।

জানা গেছে, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তরুণ উপজেলা ছাত্রলীগের ব্যানার নিয়ে এই মিছিলে অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়।

পরে ওই মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। যার জের ধরে বুধবার সন্ধ্যায় বিএনপির এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি আমরা জেনেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *