জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে এখন নিয়মিতই চলছে মাদক বিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় নজরুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, আজ মঙ্গল পহেলা বৈশাখ রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নে এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক কারবারি নজরুল ইসলামকে রাত ৭:৩০ টার দিকে নাগবাড়ি এলাকায় ১৭০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। গাঁজা কারবারি নজরুলের বাড়ি চানগাঁও চাকপাড়া নাগবাড়ি। তার পিতার নাম মৃত সিদ্দিক মিয়া। মাদক কারবারের জন্য এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
অভিযান সফল করতে- এসআই হাসেম, এসআই উত্তম ও এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে কাজ করেছেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান জানান, নজরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও মাদক বিরোধী অভিযানে সে গ্রেপ্তার হয়েছিলো। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *