জাকির আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল)  রাতে অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুয়েল মিয়া গোবিন্দশ্রী গ্রামের পশ্চিমপাড়ার সুজন বাজার এলাকার মৃত আব্দুল হাই এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুয়েল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা করে আসছে। আজও সে  বিক্রির জন্য নিজ বসত ঘরে গাঁজা  রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার এস আই ফয়সাল তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে।  এ সময় রুয়েলকে গ্রেপ্তার করে এবং তার বসত ঘর থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘ অভিযান চালিয়ে রুয়েল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ‘
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *