হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম কলিম উদ্দিন ও বিএনপি নেতা মরহুম রিয়াজ উদ্দিন খানের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার মরহুম নেতৃবৃন্দের কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, “নেতারা চলে যান, কিন্তু তাদের কাজ ও আদর্শ মানুষের মাঝে বেঁচে থাকে। আল্লাহ তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তৃণমূলের মানুষের এই ভালোবাসাই তাঁদের প্রতি প্রকৃত সম্মান।”
পরে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমদের স্বজনরা উপস্থিত ছিলেন।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
