অন-লাইন ডেক্স : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার দুই দশকেরও বেশি সময় ধরে মেধা ও অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালে ‘ধৈর্যশীল’ ও ‘সংগ্রামী’ মা রূপে দেখা যায় তাকে। মা দিবস উপলক্ষে কাল্পনিক কোনো চরিত্র নয়, বরং নিজের জীবন-সংগ্রামের গল্প শুনিয়েছেন। ছোটবেলায় বাবাকে হারানোর পর ‘সিঙ্গেল মাদার’ হিসেবে লড়াই করেছেন তার মা; যা অনেকের জন্য অনুপ্রেরণার।

দীপা খন্দকার তার ব্যক্তিগত জীবনের গল্প স্মরণ করে বলেন, “আমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তার নেপথ্যে রয়েছে আমার মায়ের অক্লান্ত পরিশ্রম। আমাদের খুব ছোট বয়সে বাবা চলে যান। সেই সময় থেকে একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে মা একা হাতে আমাদের বড় করেছেন। মায়ের সেই ত্যাগের কারণেই আজ এই সম্মানজনক জায়গায় পৌঁছাতে পেরিছি।”

মায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে দীপা খন্দকার বলেন, “সন্তানের জীবনে মা-ই হলেন প্রথম এবং প্রধান শিক্ষক। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পৃথিবীটা ছিল মা-নির্ভর। একজন মা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তা আমি প্রতিটি পদে পদে অনুভব করেছি।”

ব্যক্তিগত সংগ্রামের কথা জানানোর পাশাপাশি দীপা খন্দকার সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, “সব মায়ের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং সালাম। মায়েরা যেন সবসময় তাদের সন্তানদের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থাকতে পারেন।”

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও দর্শকদের ভালোবাসা পেলেও, দীপা খন্দকার মনে করেন তার মায়ের দেওয়া জীবনের শিক্ষাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। 


Source link

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *