কেন্দুয়া (নেত্রকোণা), প্রতিনিধি : ৩৭০জন মেধাবী ও কৃতী শিক্ষার্থী পেলো বৃত্তি ও সংবধনা| কেন্দুয়া উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এ বৃত্তি ও সংবধনা অনুষ্ঠানের আয়োজন করে| পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে ৫ম শ্রেণিতে ট্যালেন্টফুলে বৃত্তি প্রাপ্ত ৪৫ জনকে সম্মাননা ¯^ারক ছাড়াও প্রতিজনে নগদ ২ হাজার টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ৫৮ জনকে সম্মাননা ¯^ারক ও নগদ ১ হাজার টাকা করে দেওয়া হয়| কিন্ডার গার্ডেন এসোসিয়েশন এঅর্থ ও স্মারকের আয়োজন করে| এছাড়া এ্য¤ি^শন স্কলারশীপ পরীক্ষার আয়োজনে বিভিন্ন শ্রেণিতে অধ্যায়নরত ১৫৭ জন কৃতী শিক্ষার্থীকে পুরষ্কার ও সনদ দেওয়া হয়|
কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কেন্দুয়া উপজেলার শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকনের সভাপতিতে বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেত্রকোণা ৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ টাকাও সম্মাননা ¯^ারক তুলে দেন| এ সময় তিনি বলেন প্রাথমিক বিদ্যালয় গুলোতে সঠিক পাঠদান কার্যক্রম না হওয়ার কারণে কিন্ডার গার্ডেন ও মাদ্রাসা গুলোতে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ঝুকে পরছে| এ অবস্থার পরিবর্তন না ঘটাতে পারলে প্রাথমিক শিক্ষা একদিন ঝুকিঁর মধ্যে পরবে| সংবধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল ইসলাম, ওসি মোঃ মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম ভূইয়া ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: এখলাছ উদ্দিন ভূইয়া প্রমুখ| উল্লেখ্য উপজেলার ১০৭ টি কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ এঅনুষ্ঠানে অংশ নেন|

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *