পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রবিবার (০৩ মে) ভোরে ভারতীয় ৬শ কেজি জিরাসহ শাহিন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| গ্রেপ্তার শাহিন মিয়া, কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার সগড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৫টা ২০ মিনিটে পূর্বধলা থানাধীন জারিয়া আনসার ক্যাম্পের সামনে থানা পুলিশের একটি টহল টিম অভিযান পরিচালনা করে ২১ বস্তা ভারতীয় জিরা জব্দ করেন| জব্দকৃত জিরার ওজন প্রায় ৬০০ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৮ হাজার টাকা|
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টহল টিম অভিযান করে ৬শ কেজি জিরা জব্দ করে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে|
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
