বিশেষ সংবাদদাতা:

চিকিৎসা পেশা যে কতটা মহান এবং একজন চিকিৎসক যে কতটা অমায়িক ও মানবিক হতে পারেন, তার এক জীবন্ত ও অনন্য দৃষ্টান্ত ডাঃ মোঃ আজিজুল হক (সহকারী অধ্যাপক, অর্থোপেডিকস বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল)।

সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন এক পরিবারের সদস্য (রোগীর জেঠস)। দুর্ঘটনায় ওনার পা মারাত্মকভাবে ভেঙে যায়। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো পরিবার যখন চরম দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর মানসিক অস্থিরতায় দিশেহারা, ঠিক তখনই তারা শরণাপন্ন হন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ আজিজুল হকের। ওনার প্রথম সাক্ষাতেই পরিবারের সদস্যদের মনের সব শঙ্কা ও ভয় দূর হয়ে যায়। ওনার আন্তরিকতা ও আশ্বাসের অভয় বাণী যেন মুহূর্তেই পরিবারের অর্ধেক কষ্ট ভুলিয়ে দেয়।

পরবর্তীতে তিনি অত্যন্ত গুরুত্ব ও দক্ষতার সাথে ময়মনসিংহের নেক্সাস হসপিটালে রোগীর পায়ে  জটিল অস্ত্রোপচার সম্পন্ন করার দায়িত্ব নেন।

সবচেয়ে প্রশংসনীয় ও বিরল বিষয় হলো, সফল অপারেশনের পর ড্রেসিংয়ের মতো স্পর্শকাতর কাজটি তিনি অন্যের ওপর ছেড়ে না দিয়ে নিজেই পরম যত্নে সম্পন্ন করেন এবং রোগীকে পরম স্নেহে সান্ত্বনা প্রদান করেন। এত বড় মাপের একজন নামকরা বিশেষজ্ঞ ডাক্তার হওয়া সত্ত্বেও ওনার মাঝে অহংকারের লেশমাত্র নেই। প্রতিটি রোগীর সাথেই তিনি অত্যন্ত অমায়িক ও হৃদয়স্পর্শী ব্যবহার করেন।

ময়মনসিংহের চরপাড়া মোড়ের (ছমির প্লাজা) সিরাম হাসপাতাল প্রাঃ লিঃ-এ ডাঃ মোঃ আজিজুল হকের ব্যক্তিগত চেম্বারে সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিনের পরিচিত চিত্র—দূর-দূরান্ত থেকে আসা শত শত রোগীর উপচে পড়া ভিড়। সেখানে চিকিৎসাসেবা নিতে আসা শতাধিক রোগী ও তাঁদের সাথে আসা আত্মীয়-স্বজনদের সাথে কথা বলে জানা যায় ওনার প্রতি মানুষের অগাধ বিশ্বাস ও ভালোবাসার কথা।

হাড় জোড়া, বাত ব্যথা, মেরুদণ্ড, পঙ্গু রোগ, ইলিজারভ সার্জারি, হ্যান্ড ডিফরমিটি ও ট্রমা সার্জারির মতো জটিল রোগে আক্রান্ত রোগীরা জানান, ডাঃ আজিজুল হক প্রতিটি রোগীকে অত্যন্ত ধৈর্য সহকারে দেখেন এবং মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন। শুধু তাই নয়, চেম্বারে তিনি রোগীদের পরম আতিথেয়তায় আপন করে নেন—নিজ দায়িত্বে মিষ্টি ও দই খাইয়ে আপ্যায়ন করার মতো ঘটনা বর্তমান বাণিজ্যিক যুগে সত্যিই এক অনন্য দৃষ্টান্ত।

সিরাম হাসপাতালে উন্নতমানের কম্পিউটারাইজড C-ARM যন্ত্র দ্বারা জটিল অর্থোপেডিক্স অপারেশন সম্পন্ন করার সুবিধা থাকায় এবং ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টারের সুব্যবস্থা থাকায় রোগীরা এখানে এসে এক জায়গায় নিশ্চিন্তে সঠিক চিকিৎসা পাচ্ছেন।

চিকিৎসাসেবা ও নিজের এই মহান ব্রত সম্পর্কে ডাঃ মোঃ আজিজুল হকের সাথে ওনার একান্ত চেম্বারে কথা বললে তিনি বিনয়ের সাথে বলেন—

আমি চিকিৎসা সেবাকে শুধু একটি পেশা হিসেবে দেখি না বরং এটিকে সোয়াব অর্জনের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, যাতে পরম করুণাময়ের পক্ষ থেকে নেকী হাসিল হয়।

ওনার এই মহৎ উদ্দেশ্য, গভীর খোদাভীতি ও ধার্মিক জীবনবোধ ওনার ব্যক্তিত্বকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। একজন চিকিৎসকের কাছ থেকে পাওয়া এই পরম স্নেহময় আচরণ এবং আন্তরিক আতিথেয়তা ভুক্তভোগী পরিবারসহ সর্বস্তরের রোগীরা আজীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।

সঠিক চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের একটু মিষ্টি কথা আর অমায়িক ব্যবহারই রোগীর অর্ধেক রোগ ভালো করে দেয়।”

ডাঃ মোঃ আজিজুল হক যেন এই মহান উক্তিরই এক বাস্তব প্রতিচ্ছবি।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *