এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা প্রশাসন সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে
 মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার ১ শত লিটার ডিজেল জব্দ এবং অবৈধ ভাবে ডিজেল মজুদ করায় দায়ে দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারের মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্স এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে ৩ হাজার ১ শত লিটার ডিজেল মজুদ কয়ায় সরকারের অনিকুলে তা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,৯৫,০০০/- (দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা )।
এ সময় মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার দায়ে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি আরো জানান, নেত্রকোনা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *