হুমায়ুন কবির,তারাকান্দা প্রতিনিধি: তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও যুগোপযোগী উদ্যোগের মাধ্যমে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ই-মিউটেশন কার্যক্রমে জেলার শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম নাজমুস ছালেহীন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে সেবাগ্রহীতাদের আস্থা অর্জনের পাশাপাশি তারাকান্দা উপজেলা ই-মিউটেশন কার্যক্রমে জেলার সেরা অবস্থানে পৌঁছেছে।
এ সাফল্য প্রসঙ্গে এস এম নাজমুস ছালেহীন বলেন, “এই অর্জনের পেছনে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত এবং নিরলস পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “এই সাফল্য ধরে রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে উপজেলাবাসীর দোরগোড়ায় ভূমি সেবা আরও দ্রুত, সহজ ও কার্যকরভাবে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি জানান, বর্তমানে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে ১০ কার্যদিবসের মধ্যেই নামজারি (ই-মিউটেশন) সম্পন্ন করা হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নামজারির মোট ফি ১,১৭০ টাকা। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা হয় না বলেও তিনি জানান।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ
