শাহজাদা আকন্দ, জেলা প্রতিনিধি  নেত্রকোনা : নেত্রকোনায় স্বামীর পৈতৃক ও সামাজিক ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ সাবরিনা সুলতানা নামে এক নারী। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা শহরের অজহর রোডে অবস্থিত কেএমএস টাওয়ারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পেশায় সহকারী শিক্ষিকা সাবরিনা সুলতানা আরও জানান, স্বামীর পরিবারের পক্ষ থেকে তিনি ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। গত ১০ মার্চ সকালে নেত্রকোনা সদর মডেল থানাধীন পশ্চিম চকপাড়া এলাকায় তাকে বিবাদীগণ (ভাসুর ও ননদ) অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর এবং এলাকা ছাড়া করার হুমকি প্রদান করেন। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় তিনি নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিপূর্বে স্থানীয়ভাবে শালিস বৈঠক হলেও বিবাদী পক্ষ তা অমান্য করায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে সাবরিনা সুলতানা বলেন, “আমি একজন নারী এবং শিক্ষিকা হয়েও আজ নিজ পরিবারে লাঞ্ছিত। বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েও সঠিক প্রতিকার না পাওয়ায় আমি গণমাধ্যমের শরণাপন্ন হয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *