পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ জুন   সকালে উপজেলা প্রশাসন, পূর্বধলার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজা, রাবেয়া আলী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রায়হান, হিরন্নপট্রী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন,পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামান, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি র পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক তালুকদার, শালথি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ তালুকদার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, ধারা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও. হাবিবুর রহমান খান, খলিশাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদর উদ্দিন, বোটের ঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ খোকন, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, দেওটুকোণ আব্দুলগণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার প্রমুখ।

সভায় আসন্ন সেমিনার ও প্রদর্শনীটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা, ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মাঝে প্রযুক্তি উদ্ভাবন ও তা বাস্তব জীবনে প্রয়োগের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *