হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাতে রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিয়াউল হক জিয়া তারাকান্দা থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, মামলার কাজে ঢাকা অবস্থানকালে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *