আফজাল হোসেন বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি  : নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা আরাফাত ইসলাম সাইদ তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বারহাট্টা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি অভিযোগ করেন, একই এলাকার এক নারী তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরাফাত ইসলাম সাইদ বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। সর্বশেষ দায়ের করা মামলাটিও সেই ধারাবাহিকতার অংশ। তিনি দাবি করেন, মামলার অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হলে বিষয়টি স্পষ্ট হবে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, মিথ্যা অভিযোগের কারণে তার ও পরিবারের সদস্যদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।
এ বিষয়ে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি একটি সাইবার নিরাপত্তা আইনের মামলা এবং বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে। প্রায় পাঁচ মাস আগে দায়ের করা মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে বলেও তিনি দাবি করেন।
বাদী আরও অভিযোগ করেন, তদন্তের এ পর্যায়ে এসে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *