নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026’। ১২ জুন শুক্রবার সকাল ০৯:০০ ঘটিকায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী প্রদর্শনী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। মেলায় তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের মেলবন্ধনে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সেডিপি)-এর অন্তর্ভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর আয়োজনে এবং পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এই মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তাসনীম জাহান — সহকারী কমিশনার (ভূমি),
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক , উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজা, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নুরে আলম সিদ্দিকী,ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ, মোহাম্মদ শফিকুজ্জামান, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া প্রমুখ।
প্রথম স্থান নির্বাচিত হিরণপুর উচ্চ বিদ্যালয় , দ্বিতীয় স্থান এন জারিয়া ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজ।বিজয়ীদের হাতে আকর্ষণীয় ক্রেস্ট সম্মাননা স্মারক তুলে দেন।
প্রথম স্থান নির্বাচিত হিরণপুর উচ্চ বিদ্যালয়কে নগদ ৭,০০০ টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা মোট ২২টি স্টলে তাদের নিজস্ব উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। বিজ্ঞান প্রজেক্টগুলোর প্রদর্শনী শেষে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
