নিজস্ব প্রতিবেদক, পূর্বধলা (নেত্রকোনা):নেত্রকোনার পূর্বধলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026’। উপজেলা পর্যায়ে উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী এবং সুশিক্ষায় মেধাবী শিক্ষকগণের অংশগ্রহণে আজ ১২ জুন, ২০২৬ (রোজ শুক্রবার) সকাল ০৯:০০ ঘটিকায় এই ব্যতিক্রমী প্রদর্শনী প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বিজ্ঞান ও উদ্ভাবনী মেলায় মোট ২২ টি স্টল অংশগ্রহণ করে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব স্টলে তাদের নিজস্ব উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। মেলায় অংশগ্রহণকারী তরুণ শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের মেলবন্ধনে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজা এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী প্রমুখ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সেডিপি)-এর অন্তর্ভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পুরো প্রোগ্রামটি বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিল পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের এমন বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উদ্বুদ্ধ করবে।” মেলা পরিদর্শনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *