কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৩১ মে ২০২৬  
আপডেট: ১৪:৫৯, ৩১ মে ২০২৬

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬০

দুর্ঘটনা কবলিত বাস


কুষ্টিয়ার মিরপুরে সেনাসদস্যদের বহনকারী বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এতে সেনাসদস্যসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। 

রবিবার (৩১ মে) দুপুরে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে তালবাড়ীয়া হাই স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রীর নাম জিয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। বাড়ি ময়মনসিংহ। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, একটি বাসে প্রশিক্ষণরত সেনাসদস্যরা বগুড়া থেকে খুলনা যাচ্ছিলেন। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা হিমেল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেনাসদস্যদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আহত একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই বাসের প্রায় ৪০ জন যাত্রী কম-বেশি আহত হয়েছেন। আহত সেনাসদস্যদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে খবর পেয়ে আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেখতে যান কুষ্টিয়ার পুলিশ সুপার জসীম উদ্দীন। তিনি বলেন, ‘‘সেনাসদস্যরা নতুন রিক্রুট, তারা প্রশিক্ষণে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’’


ঢাকা/কাঞ্চন//





Source link

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *