নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ৩১ মে ২০২৬  
আপডেট: ১০:২৬, ৩১ মে ২০২৬

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ  

জোবায়ের হোসেন রাকিব


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পথরোধ করে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩০ মে) মধ্য রাতে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের হোসেন রাকিব (২৩) ওই ইউনিয়নের খানপুর গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিব ঢাকায় শপিংমলে চাকরি করতেন। তিন থেকে চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা কাটাকাটি হয়। শনিবার রাতে বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য পাকমুন্সিরহাট বাজারে উভয় পক্ষের লোকজন জড়ো হন। এ সময় রাকিব ও তার ছোট ভাই রিমন সেখানে ছিলেন। স্থানীয়রা রাকিবকে বাড়িতে চলে যেতে বলেন।  পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়িতে যাওয়ার সময় অন্ধকার স্থানে দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে দুর্বৃত্তরা এবং তার ছোট ভাই রিমনকেও বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/সুজন/ইভা 





Source link

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *