জাকির আহমেদ, মদন (নেত্রকোনা): প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলায় বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মণিকা গ্রামের আব্দুর রশিদের মেয়ে আছমা আক্তারের ভবণের ছাদ থেকে আনোয়ার হোসেন (৩৪)কে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদক কারবারি আনোয়ার হোসেনের বাড়ি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মণিকা গ্রামের নওধার পাড়ায়। তার পিতার নাম মৃত রুক্তন মিয়া।
অভিযান সফল করতে ওসি তরিকুল ইসলাম নিজেই নেতৃত্ব দেন। এছাড়াও এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার), এসআই হুমায়ুন কবীর ও এএসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে সহযোগিতা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ১০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *