নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সাথে থানা পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এই হৃদ্যতাপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা রক্ষায় পুলিশের ভূমিকার পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইকরা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আলহাজ্ব অধ্যক্ষ শফিকুজ্জামান, জ্যেষ্ঠ ও সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পূর্বধলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, দৈনিক সংলাপ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল। দৈনিক কালবেলা পত্রিকার পূর্ব ধলা প্রতিনিধি হাবিবুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার পূর্বধলা প্রতিনিধি খান রাসেল,আই নিউজ বিডি’র জেলা প্রতিনিধি , মোঃ মোশাহিদুর রহমান উজ্জ্বল। একুশে সংবাদ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি ছায়েদুল ইসলাম। আলোকিত বাংলাদেশ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি, খাইরুল ইসলাম। বাংলাদেশ সমাচার পত্রিকার পূর্বধলা প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক জবাবদিহি পত্রিকার পূর্বধলা প্রতিনিধি সাগর আহমেদ,ইকরা প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার , আল আমিন শেখ, দৈনিক খবর সব রকম পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, মাটি ও মানুষ পত্রিকার পূর্ব ধলা প্রতিনিধি হারাধন সূত্রধর , উপস্থিত ছিলেন এসআই মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিশেষ গুরুত্বের সাথে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ ও সিনিয়র সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার পূর্বধলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন। পেশাদার সাংবাদিকতায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা সভায় বিশেষভাবে স্মরণ করা হয়।
সভায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পূর্বধলা থানাকে মাদক ও জুয়ামুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, “মাদক ও জুয়া সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়িয়ে দিচ্ছে। তরুণ প্রজন্মকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “পুলিশের একার পক্ষে সমাজ সংস্কার সম্ভব নয়। সাংবাদিকরা যদি গ্রাম ও পাড়া-মহল্লার মাদক কারবারি ও জুয়াড়িদের চিহ্নিত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন, তবে পুলিশের অভিযান আরও সফল হবে।”
সভায় উপস্থিত সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ তথ্যগত সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
