ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১ মে ২০২৬  

কামরাঙ্গীরচরে কারখানায় শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো


রাজধানীর কামরাঙ্গীচরে সিটি প্লাইউডের একটি কারখানায় বোর্ডের আঘাতে মোহাম্মদ মিরাজ (১৯) নামে এক শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে, রাত সাড়ে ৯টার দিকে মিরাজ দুর্ঘটনার শিকার হন।

কারখানার সুপারভাইজার মোহাম্মদ আব্দুল মান্নান জানান, রাতে কাজ করার সময় মেশিন থেকে বের হওয়া বোর্ডের আঘাতে গুরুতর আহত হন মিরাজ। দ্রুত তাকে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান।

তিনি বলেন, নিহতের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার আমুয়া গ্রামে। বর্তমানে কারখানার ভেতরেই থাকতেন মিরাজ। তার বাবার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ





Source link

শিরোনাম রঙ
ব্যাকগ্রাউন্ড
বর্ডার রঙ
শিরোনাম ফন্ট সাইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *